নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতিদের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সৈয়দপুর উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে শহরের আল-ফারুক একাডেমি প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়।
সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারি আন্তাজুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।
এছাড়াও সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি মাযহারুল ইসলাম ও শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা বৈঠকে শহর ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও নানা ধরনের ষড়যন্ত্র এখনও থেমে নেই। এসব ষড়যন্ত্র সফলভাবে মোকাবেলা করতে হলে ইউনিট সভাপতিদের সংগঠন সম্প্রসারণ ও সার্বিক মজবুতি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।