নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে অত্যন্ত গুরুত্বের সাথে ফ্যামেলি কার্ডের কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ মানুষের সঠিক তথ্য প্রদান ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ কার্যক্রমকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন ও তদারকি করেন ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দিয়ানউদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোু. গোলাম মোর্শেদ এবং অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ফ্যামেলি কার্ডের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, সঠিক তথ্য দেওয়ার মাধ্যমেই প্রকৃত ও দুস্থ পরিবারগুলো এই সেবার আওতায় আসবে। তাই কার্যক্রমে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি।
এ সময় স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। নেতৃবৃন্দ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং কার্যক্রমে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণমূলক এই উদ্যোগকে এগিয়ে নিতে সকলের দোয়া ও আন্তরীক সমর্থন কামনা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।