সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৭ নং শ্রীউলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে কাঁকড়াবুনিয়া সরদারপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুজ্জামান ছোট্টুর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি কলেজের সাবেক প্রভাষক আব্দুল জব্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীউলা ইউনিয়ন শাখার সভাপতি রফিকুজ্জামান ছোট্টু।
এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, কৃষক দলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাগজি, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল।
এছাড়াও তাঁতি দলের সিরাজুল ইসলাম ও কবির হোসেন, যুবনেতা দীন মোহাম্মদ, শামসুর রহমান, হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রনি হোসেন। এ সময় কাঁকড়াবুনিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আসাদুল হক ডাবলু ও আশাশুনি বি,আর,ডি বির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুজ্জামান ছোট্টু এলাকার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ ও উন্নয়নের আশ্বাস দেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, মাদককে না বলতে হবে, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। এ লক্ষ্যে কাঁকড়াবুনিয়া এলাকার স্থানীয় ক্লাবের সঙ্গে আলোচনা করে ক্রীড়াসামগ্রী উপহার দেওয়ার আশ্বাসও ব্যক্ত করেন তিনি।
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং যুবসমাজকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।