বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এ সময় দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। রোববার বাহরাইনে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি সূত্রে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে এবং নিরাপত্তাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবল সরকারি সূত্রের ওপর নির্ভর করতে হবে। এর আগে ইরান বাহরাইনে হামলা চালিয়েছিল। সর্বশেষ বিমান হামলার সাইরেন বাজানোর ঘটনায় দেশটিতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এএফপি