ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মি।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান থেকে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ১,০০০ পিস শাড়ি বিতরণ করা হয়।
"ধর্ম যার যার, রাষ্ট্র সবার"
প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকত আরা আক্তার ঊর্মি বলেন, «‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এটিই আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই দেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।»
তিনি অতীত নির্বাচনে সহযোগিতার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, «প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অতীতের মতো বর্তমানেও আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। মেহেরপুরের বিএনপির নেতাকর্মীরাও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবেন।