কানাডার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি।
শনিবার রাতে তিনি জানান, আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে।
ম্যাকগিন্টি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ঘাঁটিতে ঘাঁটিতে ঘটে যাওয়া দুর্ঘটনায় হতাহত হয়েছে।’
এর আগে শনিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ওই সামরিক ঘাঁটিতে ‘বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে।
তবে কানাডার ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে ঠিক কী ঘটেছিল, এতে কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী কিংবা প্রতিরক্ষামন্ত্রী কেউই বিস্তারিত তথ্য দেননি।
ঘাঁটিটি আলবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার (১১০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।
ম্যাকগিন্টি বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা ও কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’