আব্দুল আজিজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক রাজশাহী আগমন উপলক্ষে রাজশাহী মাদ্রাসা ময়দানের জনসভাকে সফল করতে নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক বিশাল বহর রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
পত্নীতলা থানা বিএনপির অন্যতম সদস্য ও আমাইড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আবদুল সবুর খানের সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় এই যাত্রা শুরু হয়। এই সময় আমাইড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও উৎসবমুখর স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
মিছিলে ও যাত্রাকালে আমাইড় ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আতোয়ার রহমান লিটন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান, রবিউল ইসলাম মামুন, ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী খাইরুল ইসলামসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ শুনতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত ও কর্মসূচিকে সফল করতে আমাইড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে তারা রাজশাহী মাদ্রাসা ময়দানের উদ্দেশ্যে যাত্রা করছেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক নবজোয়ার ও উৎসাহী পরিবেশের সৃষ্টি হয়েছে।