নওগাঁর আত্রাই থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আসকান আলী (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসকান আলী আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসকান আলীকে আটক করে তার হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে পুলিশ হেফাজতে থাকা আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।