বুকে তীব্র ব্যথা অনুভব করায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁকে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন সমাজকল্যাণমন্ত্রী।