ফেনী মডেল থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ জন সক্রিয় নেতাকর্মী, ৩০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ সর্বমোট ২৩ জনকে গ্রেফতার করেছে। ২২ অক্টোবর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫:৩০ টা থেকে ৫:৪০ টার মধ্যে ফেনী মডেল থানাধীন কালিদহ ইউনিয়নের কালিপাল দশমীঘাট সংলগ্ন ফেনী-লালপোল মহাসড়কে ঝটিকা মিছিলকালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
নিষিদ্ধ সংগঠনের মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ড:
পুলিশ জানায়, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (৬৪) এবং ফেনী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল (৪৮) দ্বয়ের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা, অর্থায়ন ও নির্দেশে পলাতক আসামি বেলাল হোসেন (৩০), মোঃ হাসান ইশান (১৯), কাজী রশিদ আহমেদ রাব্বী (৩০) এবং জহিরুল ইসলাম রিফাত (১৯)-দের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কালিপাল এলাকায় এক উসকানিমূলক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে জনমনে আতঙ্ক সৃষ্টি, জননিরাপত্তা ও জনসংহতি বিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল রাখার পক্ষে নানাবিধ উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছিল। এ সময় তাদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সাবেক এমপি আলাউদ্দিন নাসিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি সংবলিত এবং "প্রত্যাবর্তন-২ লোডিং, ফেনী সদর উপজেলা ছাত্রলীগ লেখা" ব্যানার ছিল। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ১৩ নেতাকর্মীর পরিচয়:
১। মোঃ হেলাল তুহিন (১৯): পিতা- মোশারফ হোসেন, সাং- আলমপুর, সোনাগাজী।
২। এনায়েত হোসেন শাহরিয়ার (২০): পিতা- বেলায়েত হোসেন, সাং- চর মজলিশপুর, সোনাগাজী।
৩। মোঃ হাসান (১৯): পিতা- ইলিয়াছ, সাং- চর মজলিশপুর, সোনাগাজী।
৪। মোঃ ইব্রাহিম (২১): পিতা- আবুল কাশেম, সাং- রঘুনাথপুর, দাগনভূঁঞা।
৫। শাহাদাত হোসেন (১৯): পিতা- কামাল উদ্দিন, সাং- আলামপুর, সোনাগাজী।
৬। ইমাম হোসেন (১৭): পিতা- মোঃ মিজান, সাং- উত্তর চর মজলিশপুর, সোনাগাজী।
৭। মোঃ ইমাম হোসেন (১৯): পিতা- বেলাল আহাম্মদ, সাং- উত্তর চর মজলিশপুর, সোনাগাজী।
৮। মোঃ এমরান হোসেন (১৭): পিতা- মোঃ বেলাল হোসেন, সাং- মঙ্গলকান্দি, সোনাগাজী।
৯। rakibul ইসলাম (২০): পিতা- আঃ সালাম, সাং- রঘুনাথপুর, দাগনভূঁঞা।
১০। মোঃ আশরাফুল ইসলাম (১৭): পিতা- আক্তার হোসেন, সাং- রঘুনাথপুর, দাগনভূঁঞা।
১১। মোঃ জিহাদ (১৭): পিতা- আনোয়ার হোসেন, সাং- চর মজলিশপুর, সোনাগাজী।
১২। তারেক হোসেন (২২): পিতা- মোঃ ইমাম, সাং- সেনেরখিল, সোনাগাজী।
১৩। শাহাদাত হোসেন (১৯): পিতা- আব্দুল শুক্কুর, সাং- সাতবাড়িয়া, সোনাগাজী।
আইনি ব্যবস্থা ও অন্যান্য আসামি গ্রেফতার:
মিছিলের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা নং-৪৫/৬৭৩, তারিখ-২২/১০/২০২৬খ্রিঃ, ধারা- ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৭/৮/৯/১১ রুজু করাচ হয়েছে।
এছাড়া একই দিনে ফেনী মডেল থানা পুলিশের মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী এবং ০৩টি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামী ও মাদকসেবীসহ সর্বমোট ২৩ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশে মাদক নির্মূলে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরণের বিশেষ অভিযান ও গ্রেফতার তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।