জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকারের শ্বশুর স্বপন মিয়াজি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১লা নভেম্বর) আসরের নামাজের পর মরহুমের জানাজার নামাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। জানাজায় স্থানীয় সর্বস্তরের জনগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী এবং মরহুমের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
জানাজা শেষে উপস্থিত সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আল্লাহ তাআলা যেন পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তৌফিক দান করেন—সেই প্রার্থনা করা হয়।
কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার তাঁর শ্বশুরের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসী ও সহযোদ্ধাদের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।