'দক্ষ যুবক গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগান সামনে রেখে, ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার( ১ সেপ্টেম্বর) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফ মো. মফিজুর রহমানের ইসলামের সভাপতিত্বে, উপজেলা পরিষদে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর কালীগঞ্জ অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। ইউএনও তাঁর বক্তব্যে বলেন, -দেশকে স্বনির্ভর করতে যুবকদের ভূমিকা অপরিসীম। সরকার যুবকদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাসহ স্বাবলম্বী করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। সভা শেষে প্রধান অতিথি যুব উদ্যোক্তাদের মাঝে সাড়ে ১২ লাখ টাকার চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, যুবদলের উপজেলা শাখার সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, বিভিন্ন এনজিও ও সমবায় সমিতির প্রতিনিধিদলের গণমাধ্যমের কর্মীবৃন্দ