জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা স্মারক ও সনদ পেয়েছেন কাউনিয়া ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (কেওয়াইএসডিও) প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা।
জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানাসহ উপস্থিত উপজেলা পর্যায়ের কর্মকর্তারা তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
যুবসমাজের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
সম্মাননা প্রাপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোহেল রানা। তিনি ভবিষ্যতেও যুবসমাজের উন্নয়ন, মানবিক কার্যক্রম ও সামাজিক অগ্রযাত্রায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, তাঁর এ অর্জনে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সংগঠনের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।