পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন আইনমন্ত্রী

Date: 2026-05-21
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার আইনমন্ত্রী এ নির্দেশনা দেন বলে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। আইনমন্ত্রী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এ নৃশংস হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিশুহত্যার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনাটি প্রকাশের পর রাজধানীজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

Leave Your Comments