কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার আহামদ আলী (৫৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ির উঠানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল, ঠিকাদার সমিতি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, আহামদ আলী ছিলেন একজন জনপ্রিয় ও সমাজসচেতন ব্যক্তি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।