কাউনিয়ায় পূবালী ব্যাংকের “সেলফ সার্ভিস সেন্টার "ইলেকট্রনিক বুথ” উদ্বোধন

Date: 2026-05-21
news-banner

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 

ডিজিটাল ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুরের কাউনিয়ায়  পূবালী ব্যাংকের এর “সেলফ সার্ভিস সেন্টার ইলেকট্রনিক বুথ” উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে  উপজেলার মীরবাগ  বাজারে এলাকায়  শাখা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপমহাব্যবস্থাপক ও রংপুর অঞ্চলের অঞ্চল প্রধান,  আলতাব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনহেড অব সেলস, কার্ড বিজনেস ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক মোসাব্বির হোসেন, তালুকদার, উপ মহাব্যবস্থাপক ও রংপুর শাখার শাখা প্রধান  আরিফ মাহমুদ। 

এছাড়া  উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব  আব্দুল মজিদ সহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের ইলেকট্রনিক বুথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত ও সহজে টাকা উত্তোলন, টাকা জমা, ব্যালেন্স চেক, ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি গ্রাহকদের ভোগান্তিও কমবে।

বক্তারা আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় পূবালী ব্যাংক সবসময় গ্রাহকসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্যাংকটির এ কার্যক্রম অব্যাহত থাকবে ।

Leave Your Comments