কাউনিয়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিড ইউঃ ঋণ খেলাপী সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Date: 2026-05-21
news-banner

আতিক ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: 

কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:  এর ঋন খেলাপী  সি আর ১৩৪/১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামী বড়ুয়ারহাট কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী মো: মনোয়ার হোসেন  এবং কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সহ  দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০মে) তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

 এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ী থেকে তাদের কে আটক করা হয়। গ্রেফতার কৃত  মো: মনোয়ার হোসেন কাউনিয়া উপজেলা কূর্শা ইউনিয়নের পূর্ব চান্দঘাট গ্রামের মো: আতিয়ার রহমানের ছেলে এবং  বড়ুয়ারহাট কেরামতিয়া কামিল মাদ্রাসার অফিস সহকারী পদে কর্মরত রয়েছে। তিনি কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: নিকট থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয় এবং বিগত ১৬ মার্চ তারিখে সাজাপ্রাপ্ত হয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত। 

এছাড়াও কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত গোবধা গ্রামের বাসিন্দা মৃত্যু আবুল হোসেনের পুত্র নজরুল ইসলাম কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নিকট থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে সিআর ৪৯/২২ মামলা হয় এবং আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। পুলিশ অভিযান চালিয়ে একই রাতে তাকেও গ্রেফতার করে রংপুর আদালতে সোপর্দ করে।

এস আই ব্রজ গোপাল কর্মকার বলেন বৃহস্পতিবার সকালে  সাজাপ্রাপ্ত আসামি কে জেল হাজতে ও ওয়ারেন্ট ভূক্ত আসামি আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave Your Comments