মাদারীপুর কালকিনিতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Date: 2026-05-31
news-banner

মো: ইমাম হাসান, শিবচর উপজেলা প্রতিনিধি: 

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেন্টু বেপারী (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 শনিবার(৩০ মে) ভোর রাতে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নারকেলী কানুরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কালকিনি থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেন্টু বেপারীর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি স্থানীয় সুলতান বেপারীর ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments