রিয়া মনি :
রাজধানীর উত্তরখান থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে হত্যা, মাদক ও নারী নির্যাতন সহ ৫টিরও বেশি মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত সন্ত্রাসী মোঃ আলামিন (২৬)-কে গ্রেফতার করেছে উত্তর খান থানার পুলিশ । গত ০৫ জুন মুন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসা এই সন্ত্রাসী গ্রেফতার হওয়ায় মুন্ডা এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন এবং এলাকায় মিষ্টি বিতরণ করে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।
গ্রেফতারকৃত মোঃ আলামিন (২৬)
পিতা: মোহাম্মদ আলী, মাতা: রাজিয়া খাতুন
ঠিকানা: গ্রাম- মুন্ডা, থানা- উত্তরখান, জেলা- ঢাকা।
অনুসন্ধানে ও থানা রেকর্ড (ছবি: 1000072157.jpg) থেকে জানা যায়, গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে উত্তরখান থানায় পূর্বের একাধিক মামলা রয়েছে। তার মধ্যে ১. মাদক ও অস্ত্র মামলা (২০১৯): উত্তরখান থানা এফআইআর নং-৯/১৬৩, তারিখ: ১৭ জুলাই, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। (এজাহারে অভিযুক্ত)।
২. মারাত্মক জখম ও দাঙ্গা (২০২৫): উত্তরখান থানা এফআইআর নং-৯, তারিখ: ১৭ জুন, ২০২৫; ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড। (চার্জশিটভুক্ত আসামি - নং ৯৮)।
৩. মারাত্মক জখম ও হুমকি (২০২৩): উত্তরখান থানা এফআইআর নং-১৮, তারিখ: ১৫ নভেম্বর, ২০২৩; ধারা- ১৪৩/৩৪১/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড। (এজাহারে অভিযুক্ত)।
৪. নারী ও শিশু নির্যাতন মামলা (২০২০): উত্তরখান থানা এফআইআর নং-৩, তারিখ: ০৬ ডিসেম্বর, ২০২০; ধারা- ১০/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)। (চার্জশিটভুক্ত আসামি - নং ৮৮)।
৫. হত্যা মামলা (২০২৪): উত্তরখান থানা এফআইআর নং-১৬, তারিখ: ২৫ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৩০২/১০৯/১১৪/৩৪ পেনাল কোড (হত্যা মামলা)। (এজাহারে অভিযুক্ত) উল্লেখযোগ্য।
এছাড়াও সর্বশেষ গত ০২ জুন, ২০২৬ তারিখে তার বিরুদ্ধে দাঙ্গা, হাঙ্গামা ও মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা (এফআইআর নং-২) দায়ের করা হয়েছিল, যার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আলামিন এলাকায় এক আতঙ্কের নাম ছিল। তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না কেউ। হত্যা, মাদক ও নারী নির্যাতনের মতো এতগুলো মামলা থাকার পরও সে এলাকায় বুক ফুলিয়ে ঘুরত। তাকে গ্রেফতার করায় উত্তরখান থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, উত্তরখান থানা পুলিশ জানিয়েছেন যে, গ্রেফতারকৃত আসামিকে এই সমস্ত মামলার ওয়ারেন্ট মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।