খুনী হাসিনার পথেই হাটছে নরেন্দ্র মোদী দাবী কমরেড সাঈদ আহম্মেদ।

নিজস্ব প্রতিবেদক: 

ভারতে ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) একাত্মতা ঘোষণা করেছে। দলটির নেতা কমরেড সাঈদ আহম্মেদ বলেন, “আধিপত্যবাদী ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদির শাসকগোষ্ঠী আমাদের দেশের আজীবনের শত্রু হলেও, ভারতের অধিকারবঞ্চিত শ্রমিক, কৃষক, সর্বহারা শ্রেণী তথা মুক্তিকামী সাধারণ জনগণ আমাদের বন্ধু — এতে কোনো সন্দেহ নেই।”

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে শেখ হাসিনা যেমন ফ্যাসিবাদ কায়েম করে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন এবং জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছিলেন, ঠিক একইভাবে মোদী সরকারও ভারতের ছাত্র-জনতা ও সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

কমরেড সাঈদ আহম্মেদ বলেন, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) ভারতের ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করছে। তিনি দাবি করেন, কট্টর মৌলবাদী গোষ্ঠী মোদির অপসারণের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে। তাঁর মতে, ভারতের শাসকগোষ্ঠীর আক্রমণে ছাত্র-জনতার নির্যাতনের লোমহর্ষক প্রতিচ্ছবি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে।