বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেনী জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে ‘জালাল উদ্দিন বাবলু ও মাহাবুবুল হক ঐক্য পরিষদ’। ‘পরিবর্তনের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্যানেলটি।
প্যানেলের চেয়ারম্যান পদে মো. জালাল উদ্দিন (বাবলু) এবং জেনারেল সেক্রেটারি পদে মাহবুবুল হক প্রার্থী হয়েছেন। নির্বাচনে সংগঠনের নেতৃত্ব ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পদে প্যানেলের প্রার্থীরা অংশ নিচ্ছেন।
প্যানেলের অন্যান্য পদে প্রার্থীরা হলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান দীপক চন্দ্র পাল ও মোহাম্মদ ইয়াকুব আলী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি খোরশেদ আলম মজুমদার এবং জয়েন্ট সেক্রেটারি মো. আমির হোসেন মামুন, মো. ওয়াহিদুর রহমান ও উত্তম কুমার সেন। ট্রেজারার পদে প্রার্থী হয়েছেন রাজীব পাল।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন- শিমুল বণিক, নিরু বণিক, গণেশ নাগ, মো. শহীদুল আলম, মাইন উদ্দিন, টিটন চন্দ্র বীর, আবু বককর, মো. নাছির উদ্দিন, রুহুল আমিন, ইমন বণিক, সুশান্ত বণিক, মো. আনোয়ার হোসেন, মো. নুরুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন ও মো. আবদুর রহীম ভূঁঞা।
নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ থেকে ২৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৪ ডিসেম্বর বেলা ২টা এবং ওই দিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২ জানুয়ারি ২০২৭, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান (মানিক), সদস্য আলাল উদ্দিন আলাল ও অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে ফেনী জেলার জুয়েলার্স ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ‘জালাল উদ্দিন বাবলু ও মাহাবুবুল হক ঐক্য পরিষদ’-এর নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ রক্ষা, ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা এবং বাজুসকে আধুনিক ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেছেন।