মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান মোহাম্মদ হারুন উর রশীদ, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি ঢাকার যাত্রাবাড়ী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য লাভের জন্য দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন।
তাঁর আশু রোগমুক্তি কামনায় পরিবার, আত্মীয়স্বজন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন বাসির কাছে দোয়া চেয়েছেন।
এক বার্তায় তাঁর শুভাকাঙ্ক্ষীরা জানান, মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আবারও জনসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে আসার তৌফিক দান করেন।
এ সময় তাকে দেখতে ঢাকার যাত্রাবাড়ী জেনারেল হাসপাতালে জান ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষা অনুরাগী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সরকার, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল রীমু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি, সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ