ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সময় এক কর্মীকে লাঞ্ছিত করার এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ চলছিল। এ সময় স্থানীয় তরিকুল ইসলামের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাগর তথ্য সংগ্রহকারীকে কাজে বাধা দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এবং সে মাদক ব্যবসা ও প্রতারণার সাথে জরিত।। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত সাগর প্রধানমন্ত্রীকে জড়িয়েও নানা বিরূপ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।