ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৬ হাজার টাকা।
আজ রোববার (০৮ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন চম্পকনগর বিওপির একটি বিশেষ টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর বিওপির টহল দল ছাগলনাইয়া সীমান্ত এলাকার সোনাপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।