মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের চাঁদপুর গ্রামের ফারহান -5 নামে ব্যাটারী চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। রবিবার ৮ই নভেম্বর সকালে পরিবারের সদস্যদের সাথে অসুস্থ এক আত্মীয়কে দেখতে আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে যাচ্ছিলেন ফারহান। সে বাড়াদি ইউনিয়নের চাঁদপুর গ্রামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় অটো রিক্সায় যাত্রা কালে ফারহান তার দাদার কোলে গাড়ির সামনে আসনে বসা ছিল। পথিমধ্যে অসাবধানতাবশত সে চলন্ত অটো রিকশা থেকে নিচে ছিটকে পড়ে যায়। পরিবারের সদস্যদের বহনকারী অটো রিকশাটি তার বুকের উপর দিয়ে চলে গেলে ঘটনা স্থলেই ফারহানের মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মধ্যেও শোকের মতন চলছে। এ ধরনের অপমৃত্যু এলাকার শোকের ছায়া নেমে আসে।