ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া জোলাপাড়া মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা জনাব মোঃ খুরশিদ আলম মতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবুল বাসার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ খুরশিদ আলম মতি বলেন, ফ্যামিলি কার্ড কোনো দলের নয়, এটা সাধারণ মানুষের অধিকার। কোনো গরিব মানুষ যাতে বাদ না পড়ে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। তথ্য সংগ্রহে যারা কাজ করবেন, তারা সততা ও দায়িত্বের সাথে কাজ করবেন। আমরা চাই ফুলবাড়ী পৌরসভার প্রতিটি অসহায় পরিবার এই সুবিধা পাক।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে সাধারণ মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ।
সার্বিক সহযোগিতায় ছিল ফুলবাড়ী পৌর বিএনপি, ফুলবাড়ী, দিনাজপুর।