কক্সবাজার মহাসড়কের ঈদগা থানা সংলগ্ন এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
জানা যায় সন্ধ্যায় হানিফ বাস সার্ভিস এর সাথে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন এ সময় আহতদের হাসপাতালে নিয়ে গেলে আরো দুইজনের মৃত্যু সহ মোট পাঁচজনের মৃত্যু ঘটে এই সড়ক দুর্ঘটনায়। ঈদগাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বার্তা বিচিত্রা কে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন সংঘর্ষের পরবর্তী সময়ে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন হানিফ বাস সার্ভিস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে পরবর্তীতে হাসপাতালে আরো দুজনের মৃত্যু ঘটে। দুর্ঘটনা জনিত এলাকায় পুলিশ পাহারায় যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন। তবে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলেও থানা সূত্রে জানা যায়।