যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী গণসংযোগ করেছেন। গত ২৩ ও ২৪ শে নভেম্বর সোমবার ও মঙ্গলবার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটপাড়া বাজার, আদিলপুর, বিভাগ্দী, তালতলা খেয়াঘাট, মধ্যপুর গ্রামে দোকানদার ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: মোজাফফর হোসেন।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার যুব বিভাগের সভাপতি জনাব মাসুদ রানা, বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রায়হান হোসেন রাতুল, ইউনিয়ন সেক্রেটারি হাবিবুর রহমান,ভাটপাড়া বাজার সেক্রেটারি আল আমিন শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড সেক্রেটারি আলাউদ্দিন, শিবিরের ভৈরব শাখার সভাপতি আব্দুল্লাহ আহাদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীবৃন্দ