নওগাঁর রাণীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) পারইল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)। সভায় উপস্থিত ছিলেন রাণীনগর থানা বিএনপির সভাপতি এছাহাক আলী, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,সেচ্ছাসেবক দলের উপদেষ্টা নয়ন খান লুলু যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান ও সদস্য সচিব মাহমুদুল হাসান বেলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম ও এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।