দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, বোমাবাজি, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সমুন্নত রাখার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কৃষি অনুষদ ভবনের নিচে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং মানুষের জান-মালের সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। হত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে একটি দেশ ও তার শিক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।