ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ২৩ নভেম্বর রাত ১১ টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি পিকআপ গাড়ি আটক করা হয়। পরে গাড়ির চালককে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ চালক মোঃ মামুনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ মামুন নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ও পিকআপ গাড়িটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।