বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য ছয়টি উপজেলা ও দুটি সাংগঠনিক শাখার আমির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের আল হেরা ইসলামিক সেন্টারে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আউয়াল।
নবনির্বাচিত আমিরদের মধ্যে কালীগঞ্জ উপজেলা শাখায় মাওলানা আলিনুর রহমান, হরিণাকুণ্ডু উপজেলা শাখায় মোশারফ হোসেন, শৈলকুপা উপজেলা শাখায় অধ্যাপক এ এইচ এম মতিউর রহমান, কোটচাঁদপুর উপজেলা শাখায় মাস্টার আজিজুর রহমান, মহেশপুর উপজেলা শাখায় ফকির আহম্মদ এবং ঝিনাইদহ সদর উপজেলা শাখায় ড. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক থানা শহর শাখার আমির নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল ও টিম সদস্যবৃন্দ, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ (অব.) আব্দুল হাই, জেলা নায়েবে আমির আব্দুল আলিম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও কাজী ছগির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়। এক আবেগঘন পরিবেশে শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁরা আগামী ২০২৭-২৮ সেশনে নিজ নিজ সাংগঠনিক শাখার দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।