খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে জলবায়ু-সহনশীল কৃষি (সিএসএ), উত্তম কৃষি চর্চা (জিএপি) ও ফলিত পুষ্টিবিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বাগালি ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি খাতের অংশীদার, কৃষি উপকরণের খুচরা বিক্রেতা, অগ্রণী কৃষক ও যুবকরা অংশ নেন
এসময় বাগালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবল হোসেনের , সভাপতিত্বে এবং এনজিও সংস্থা উওরণের উপজেলা ম্যানেজার জি এম আলতাফ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,উপ - সহকারী কৃষি অফিসার মোঃ আল মাহাফজ, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রেশমা খাতুন,পরিবার কল্যাণ সহকারী লিপিকা সানা,স্বাস্থ্য সহকারী মাসুমা খাতুন, মাষ্টার আঃ রশিদ, এনজিও প্রতিনিধি মুক্তি রাণী, নারী উদ্যোগতা রোজিনা খাতুন, কষক কোহিনুর হাওলাদার, বীজ বিক্রেতা মনিরুল ইসলাম, ও দোলোয়ার হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে উপসহকারী কৃষি মোঃ আল মাহফুজ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কয়রা অঞ্চলের কৃষি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা, খরা ও অতিবৃষ্টির সঙ্গে খাপ খাইয়ে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতি অনুসরণের বিকল্প নেই। পাশাপাশি উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রশিক্ষণে কৃষি উপকরণের সঠিক ব্যবহার, মানসম্মত বীজ ও সার নির্বাচন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।