সিএনপি'র দুই কর্মকর্তা বদলিজনিত কারণে বিদায়ী উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ দ্বয়ের সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। তিনি তাঁদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মকালীন অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নতুন কর্মস্থলে তাঁদের সফলতা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় বিদায়ী কর্মকর্তাদ্বয় তাঁদের কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
উক্ত অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।