মেহেরপুরের জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ কর্তব্যরত চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। শনিবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কাশেম। মানববন্ধনে বক্তব্য দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার জাহিদুর রহমান ও ডাক্তার বেলাল হোসেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ মেহেরপুর জেলা শাখার সভাপতি ডাক্তার আব্দুস সালাম ডাক্তার সাউথ কবিরসহ হাসপাতালের কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাগন।
বক্তারা দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ অক্ষর প্রকাশ করেন এবং তৃপ্তসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে গত ২৬ শে নভেম্বর বৃহস্পতিবার সকালে অবস্থায় এক রোগীকে আই সি পি ইউ তে ভর্তি করানোর নিয়ে কত বড়ত মেডিকেল অফিসার ডাক্তার মাহবুবুর রহমানের সঙ্গে বাগ বিড়ম্বনা জড়ায় রকিবুল হাসান রিপন নামে এক ব্যক্তি।
এ সময় চিকিৎসকের সঙ্গে গালিগালাজ বাকবিতন্ডা য় ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে চিকিৎসা ও হাসপাতাল সংশ্লিষ্টতা মানববন্ধনে অংশ নিয়ে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।