খুলনার কয়রা উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন মোঃ মনজুরুল ইসলাম (মঞ্জু)।
তিনি ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, মুরুব্বি, যুবক, মা-বোনসহ সকল ভোটারদের কাছে দোয়া চেয়ে বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। ৮নং ওয়ার্ডের উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা পাশে থাকলে আমি আপনাদের সেবা করতে পারবো।”
মনজুরুল ইসলাম মঞ্জু আরও বলেন, “আমি নির্বাচিত হলে ওয়ার্ডের কোনো মানুষের সাথে বৈষম্য করবো না। দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবো। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুন্দর একটি ওয়ার্ড গড়তে চাই। এজন্য সকলের দোয়া, আশীর্বাদ ও ভোট চাই।”
এলাকাবাসী জানান, মনজুরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোয় এলাকায় তার বেশ সুনাম রয়েছে।
৮নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মধ্যে তার প্রার্থীতা নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।