ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। তাঁর এ অর্জনে নেত্রকোণার সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে আনন্দ ও শুভেচ্ছা প্রকাশ করা হয়েছে।
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে নেত্রকোণার সাংবাদিক সমাজের জন্য গর্ব ও সম্মানের বিষয় হিসেবে দেখছেন সহকর্মীরা। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বে ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ইতিবাচক ভূমিকা তৈরি হবে।
এদিকে তাঁর এ সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বার্তা বিচিত্রার নেত্রকোনা জেলা প্রতিনিধি মো. মাহমুদুল হাসান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করেননি, তাঁর এ অর্জন নেত্রকোণার সাংবাদিক সমাজের জন্যও গর্ব ও আনন্দের। তিনি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালনের জন্য তাঁর প্রতি শুভকামনা জানান।