যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবজাল হুসাইন (৫৫) মারা গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক ছিলেন। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জয়ান্তা গ্রামে ছিল তাঁর পৈতৃক নিবাস।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় জয়ান্তা পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামী যশোর জেলা ও অভয়নগর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও অভয়নগর উপজেলার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, সাবেক আমীর মাওলানা মশিউর রহমান, উপজেলা আমীর সরদার শরিফ হুসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আবদুল করিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাসুদ রানা ও আশিকুল ইসলাম, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা ইউসুফ, পৌর ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুর রহমান, সাবেক পৌর আমীর মাওলানা আলতাফ হোসাইন, প্রেমবাগ ইউনিয়ন সেক্রেটারি তরিকুল ইসলাম এবং বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু বকর খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ ছাড়া চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভয়নগর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি, মহাকাল মহিলা মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।