যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে মহান ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২১ নভেম্বর শনিবার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঘাটাইলের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের সদস্য সচিব সার্জেন্ট (অব.) মোঃ মাইনুল কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট মালেক। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মহান মুক্তিযুদ্ধ এবং জাতীয় উন্নয়নে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয়। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরাও দেশের গর্বিত সন্তান। তাঁদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
বক্তারা আরও বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সংগঠনের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সুশৃঙ্খলভাবে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।