চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় দৈনিক আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভা, কেক কাটা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক এম. মোসলেহ উদ্দিন বাহারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক ও প্রবীণ নেতা মো. নূরুজ্জামান কন্ট্রা। প্রধান অতিথি ছিলেন একে ফজলুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোয়াজ্জেম হোসাইন।

আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক মো. আব্দুল করিম, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী মো. শাহেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, উপসম্পাদক এবং কলাকুশলীদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে কেক কাটা ও ভোজন সভায় অংশ নেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ নয় বছরের পথচলায় মানব সময় সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সত্য, সাহস, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সংবাদ উপস্থাপনের আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান থেকে বক্তারা দৈনিক মানব সময়ের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন।