চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন' এর' সামাজিক কর্মকাণ্ড ও অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় এবং সংগঠনের উপদেষ্টা সদস্যের পবিত্র হজ্ব পালনের জন্য শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপদেষ্টা সদস্য মোঃ আলহাজ্ব মোঃ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কর্মকান্ড উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবু সিদ্দিক।
সংগঠক ও সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দিন আহমদ, মোঃ কামাল উদ্দিন সওদাগর, হাজী আবুল বাশার, মোঃ আব্দুর রহমান, হাজী মোঃ ইদ্রিস, আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার, হাজী মোঃ শফি, হাজী মোঃ আইয়ুব আলী।
এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আরো উপস্থিত ছিলেন সংগঠক হাফেজ মুহাম্মদ বখতিয়ার, সংগঠক মোঃ ইউনুছ, মোঃ রফিক , আব্দুর রহমান টিপু, মোঃ ফরিদ, ইকবাল হোসেন , আবুল কালাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৬ ডিসেম্বর দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও অসহায়দের মাঝে ঔষধপত্র বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ পবিত্র রমজান মাস উপলক্ষে দুঃস্থ্যদের স্বাবলম্বী প্রকল্প বাস্তবায়নের উপর সিদ্ধান্ত গৃহীত হয়েছে