যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং এ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে। তবে তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার, যশোরের উপপরিচালক কৃষিবিদ মো. খতিয়ার হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর প্রতিপাদ্য—‘স্বনির্ভর প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।