নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ঢাকা থেকে বাড়ি ফেরার পথে স্মৃতি রানী সরকার (Srity Rani Sarker) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার সদরে পৌঁছানোর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ স্মৃতি রানী সরকার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ঢিকাপাড়া (পানিহারা) গ্রামের মিলন লাকরার স্ত্রী। তার শ্বশুরের নাম যোগিন্দ্র লাকরা এবং শাশুড়ির নাম জয়মুনি কুজুর।
স্বজনরা জানান, স্মৃতি রানী সরকার ঢাকা থেকে 'বরেন্দ্র পরিবহন' যোগে নিয়ামতপুরের উদ্দেশ্যে রওনা হন। আজ শনিবার আনুমানিক ভোর ৫টা ৩০ মিনিটে বাসটি নিয়ামতপুরে এসে পৌঁছায়। বাস থেকে নামার পর থেকেই তার সাথে পরিবারের আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব জায়গায় এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোনো সহৃদয় ব্যক্তি উক্ত নারীর সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহপূর্বক নিচের মোবাইল নম্বরগুলোতে অতি দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।