গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ছেলে ইলিয়াস ফকিরের মৃত্যুর শোক সইতে না পেরে পরপারে পাড়ি জমালেন মা হাসিনা বেগম।
গতকাল ১৩ নভেম্বর ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুরের বড়ইতলা বাস্টান্ডে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ডলফিন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা মালবাহী ট্রকে মুখোমুখি সংঘর্ষ হলে, ট্রাকের পিছে দাড়িয়ে থাকা দুই বাসের মাঝে পড়ে বুকের ডানপাশে আঘাত প্রাপ্ত হলে প্রথমে তাঁকে টেকেরহাট একটি প্রাইভেট হাসপাতালে পরে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার আরো অবনতি হলে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হলে পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ১৪ নভেম্বর সকাল ১০.৩০ মিনিটে নিজ বাড়ীর পাশে মাঠে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
এর কিছুখন পরে তার মাতা হাসিনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে টেকের হাট প্রাইভেট ক্লিনিকে নিয়েগেলে সেখানে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। বাদ আসর হাসিনা বেগমের জানাজা শেষে তাকেও একই কবর স্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
মা ছেলের মৃত্যুতে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামে চলছে শোকের মাতম।