যশোরের মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুর ২টায় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. সম্রাট হোসেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রেস কনফারেন্সে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কার্যক্রমটির মূল লক্ষ্য স্বাবলম্বী পরিবার গঠনে সহায়তা করা।