মেহেরপুর সদর উপজেলার ঝাউবলিয়া গ্রামের নওদাপাড়ায় জমির সংক্রান্ত বিরোধের ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে সাহাবুল শেখ কে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে বারোটায় এই ঘটনা ঘটে। নিহত হ্যাভেল শেখ ৭০ ওই গ্রামের মৃত শামসুদ্দীন শেখের ছেলে।
পরিবারও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হ্যাভেল শেখ। এ সময় তার ছেলে সাহাবুল শেখ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানাই ধারালো অস্ত্রের আঘাতে হাভেল শেখের গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর অভিনন্দন চালিয়ে অভিযুক্ত শাহাবুল শেখকে পুলিশ আটক করে। নিহতের ভাতিজা শাহাবাজ উদ্দিন বলেন দীর্ঘদিন ধরে তাদের পরিবারে বিরত চলছিল। বাবা ও ছেলের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। গত রবিবার হ্যাভেল শেখ ছেলেকে না জানিয়ে একটি গাছ বিক্রি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আটকের সময় অভিযুক্ত সাহাবুল শেখ বলেন তার বাবা তাকে সবকিছু থেকে বঞ্চিত করে আসছিলেন। নিজের জমিতে অন্য একজনকে স্যার ছিটাতে দেখে তার মাথা গরম হয়ে যায়। তা সহ্য করতে না পেরে তিনি বাবাকে হত্যা করেছেন বলে জানান। এই ঘটনায় ফাঁসি হলেও তার সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন ঝাউলিয়া গ্রামের নওদাপাড়ায় বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমির সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে।