গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম এমপি এর নির্দেশে এবং উপজেলা বিএনপির উদ্যোগে গঠিত পূজা মনিটরিং কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা বাবু দীনেশ মন্ডলের নেতৃত্বে মুকসুদপুর উপজেলার জলিলপার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় তাঁরা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
মনিটরিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চিন্তা হরণ মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাটিকামারি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাঈদ ও বাবু ননী গোপাল, উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, গোহালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাবু অচিন্ত্য রায়, বিএনপি নেতা বাবু অশোক মৃধা, রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইলিয়াস ফকির, দিগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন এবং বহুগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রুবেল হোসেন।
পরিদর্শনকালে কমিটির সদস্যরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ধরনের মনিটরিং কার্যক্রমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ, পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।