ঝিনাইদহের কালীগঞ্জ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। এ সময় তিনি সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনন্দ, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।