কাউনিয়া উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,উপজেলা
মৎস্য অফিসার সালাহ উদ্দিন উপজেলা মাধ্যমিক অফিসের মোঃ তাহের আলী, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল,বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাগদাদ প্রমূখ।
কাউনিয়া গালর্স স্কুল মোড় থেকে শুরু করে থানা রোড টেপামধুপুর রোড সানাই মোড় পর্যন্ত রাস্তা
ধোপঝাঁড় জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এতে ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।