বৃহত্তর আলীর জাহাল ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ৩১ জন সদস্য রয়েছেন। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহি উদ্দিন সিকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহির আলম রুবেল।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক সেফায়ত উল্লাহ এবং অর্থ সম্পাদক আলী আকবর।
নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে বৃহত্তর আলীর জাহাল এলাকার ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসারে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সমিতির সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে নবগঠিত কমিটির সফলতা কামনা করেছেন তাঁরা।